রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আমি ও আমার কর্মীদের মাঝে কোন চাঁদাবাজ নেই : জামায়াত এমপি প্রার্থী মাও: বিল্লাল হোসাইন মিয়াজী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:০৩ এম
আমি ও আমার কর্মীদের মাঝে কোন চাঁদাবাজ নেই : জামায়াত এমপি প্রার্থী মাও: বিল্লাল হোসাইন মিয়াজী
চাঁদপুর -৪ ফরিদগঞ্জে দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, একজন মুসলমান হিসেবে আল্লাহর বিধান মেনে চলা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সমাজকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করতে হলে নেতৃত্বে থাকা ব্যক্তিদেরও পরিবর্তন করে আল্লাহভীরু সৎ মানুষদের দায়িত্ব দিতে হবে। আর এ পরিবর্তন সম্ভব নির্বাচন মাধ্যমেই। আমরা যদি ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্বকে বিজয়ী করতে পারি, নির্বাচিত হলে ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে দায়িত্ব পালন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে ইসলামী ব্যক্তিত্ব দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তার নেতৃত্বে ফরিদগঞ্জে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকায় পরিণত হবে।”
তিনি সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি ও আমার কর্মীদের মাঝে কোন চাঁদাবাজ নেই। আমরা চাঁদাবাজী করবো না,  কাউকে চাঁদাবাজী করতে দেবনা। আধুনিক ফরিদগন্জ নির্মানে দাঁড়ি পাল্লাকে বিজয়ী করুন।
তিনি ১১ ডিসেম্বর ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন মদীনা বাজার,বাসারা বাজার ও কামতা বাজার গণসংযোগ শেষে বক্তব্য রাখেন।
এছাড়া বিকাল ৩ টায় ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ৩ নং ওয়ার্ড তেলিশার গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ ইউনুস ও ইউনিয়ন আমীর মাওলানা নূরে আলম, সেক্রেটারি মাও দেলোয়ার হোসেন সহ প্রমুখ।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।