শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কচুয়া দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮:৫১ পিএম
কচুয়া দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কচুয়ায় কাদলা-দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।

‎মহান বিজয় দিবস উপলক্ষে কচুয়া উপজেলার কাদলা-দরবেশগঞ্জ খেলাঘর কর্তৃক আয়োজিত সবার আগে বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন। খেলা উদ্বোধন করেন,কচুয়া সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আবুল খায়ের মজুমদার।

ফুটবল টুর্নামেন্ট আয়োজিত কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক তপাদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সোহেল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য কাদলা ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক জান্নাতুল আলম আলমগীর, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হান্নান মজুমদার, সমাজসেবক গোফরান মজুমদার,রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশিকুর রহমান রানা, বিএনপি নেতা বরকত উল্লাহ, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ওয়ার্ড যুবদলের মহাসিন বেপারী প্রমুখ।

অনুষ্ঠানের বক্তারা বলেন, বর্তমান সমাজ পরিবর্তন করতে জি জেনারেশনকে এগিয়ে আসতে হবে।

Model Hospital

যুবকরা সমাজের সকল অন্যায় অপরাধ রোধে কঠোর ব্যবস্থা নেবে। এই গ্রামটি একটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিত লাভ করবে দরবেশগঞ্জ খেলাঘরের নেতৃবৃন্দদের মাধ্যমে। বিশেষ করে যুবকরা ক্রীড়াঙ্গনে মনোযোগ দিলে সমাজের অন্যায় অপরাধসহ অন্যান্য কাজ থেকে বিরত থাকবে।
‎

এসময় দরবেশগঞ্জ খেলাঘরের সহ-সভাপতি সোহেল সরকার, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহ-সাধারণ সম্পাদক রাজু পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আরিফুল জামান বাবু, কোষাধ্যক্ষ আলামিন মজুমদার, সদস্য তুষার আহমেদ রাব্বি, এসআই সবুজ আলম, সোহেল রানা, হাসান বেপারী, মাসুম, মারুফ হোসেন, মুন্নাসহ এলাকার গণ্যমান্য ও ক্রীড়া প্রেমিক লোকজন উপস্থিত ছিলেন। ‎

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ম্যাচ খেলেন হোয়াইট হাউস কাদলা ক্লাব ও রহিমানাগর ক্রীড়া সংঘ ।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।