শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-৫ আসনে ধানের শীষের নির্বাচনী পথসভায়

এবারের নির্বাচনে ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে : মোস্তফা খান সফরী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৯:২২ পিএম
এবারের নির্বাচনে ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে : মোস্তফা খান সফরী

চাঁদপুর-৫ আসনে ধানের শীষের নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোস্তফা খান সফরী।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের স্বার্বভৌমত্বের প্রতীক। যিনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে আপোষহীন। মৃত্যুকে উপেক্ষা করে তিনি দেশ এবং দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। ফলে বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে তাঁকে সম্মান করেন, ভালোবাসেন।

১৪ ডিসেম্বর রোববার বিকেলে ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত চাদপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মুমিনুল হকের সমর্থনে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

হাজীগঞ্জ বাকিলা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় মোস্তফা খান সফরী আরো বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল। যে বাংলাদেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে গরিব অসহায় মানুষদের খাদ্য-চিকিৎসা সহ অনেক সুবিধা দেওয়া হবে। যে বাংলাদেশ হবে অশিক্ষা এবং বেকার মুক্ত। যে বাংলাদেশে সন্ত্রাস মাদক, দুর্নীতি এবং সামাজিক অপরাধ থাকবে না।
আমাদের মনে রাখতে হবে, এবারের নির্বাচনে ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে।
মোস্তফা খান সফরী আরো বলেন, আমি ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হকের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে কথা দিতে পারি, তিনি আপনাদের সম্মান রাখবেন। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার ওয়াদা দিয়েছেন। সেই ওয়াদা রক্ষা করা দায়িত্ব আপনাদের। তাই আপনাদের প্রতি আমার দাবী রইল, সর্বোচ্চ ভোটে ইঞ্জিনিয়ার মমিনুল হককে নির্বাচিত করবেন।
ধানের শীষের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ধানের শীষের পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।