রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ বিআরডিবি নির্বাচনে প্রতীক বরাদ্দের পর মাঠে দুই সভাপতি প্রার্থী

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম
ফরিদগঞ্জ বিআরডিবি নির্বাচনে প্রতীক বরাদ্দের পর মাঠে দুই সভাপতি প্রার্থী
আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) নির্বাচনে সভাপতি পদে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে নেমেছেন দুই প্রার্থী।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ বিআরডিবি কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফারুক আলম সভাপতি পদের দুই প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
এ সময় সভাপতি পদপ্রার্থী আব্দুল খালেক পাটওয়ারীকে চেয়ার প্রতীক এবং জাহাঙ্গীর আলমকে ছাতা প্রতীক প্রদান করা হয়।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উভয় প্রার্থীর সমর্থক ও ভোটাররা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দ শেষে নির্বাচন পরিচালনা কমিটি প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য প্রার্থী ও তাঁদের সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।
চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আব্দুল খালেক পাটওয়ারী বলেন, “আমি দীর্ঘদিন ধরে সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত। ১৯৭টি সমবায়ের মধ্যে অনেকগুলো বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে। নির্বাচিত হলে এসব সমবায়কে সচল করে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করাই হবে আমার প্রধান লক্ষ্য। সমবায় সদস্যরা যেন সহজে ঋণ নিয়ে তা কাজে লাগাতে পারেন এবং সময়মতো ফেরত দিতে পারেন—সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেবো। দেশের বড় বড় সাফল্যের পেছনে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি, সমবায়ীরা চেয়ার প্রতীকে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দেবেন।”
অন্যদিকে, ছাতা প্রতীকপ্রাপ্ত প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, “আমি ছাতা প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচন করছি। আমার চাচাও এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। সমবায়ীদের ভোটে নির্বাচিত হলে ফরিদগঞ্জ বিআরডিবির সার্বিক উন্নয়ন ও কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করবো।”
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফারুক আলম জানান, গত ২০ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ফরিদগঞ্জ বিআরডিবির নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।