শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কচুয়া ফতেপুর গ্রামে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৯ পিএম
কচুয়া ফতেপুর গ্রামে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কচুয়ায় ফতেহপুর গ্রামে ঐতিহ্যবাহী বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত।

‎‎কচুয়া  উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে প্রতিবছরের ন্যায় এবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ওই গ্রামের ফসলি মাঠে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় গ্রামের বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে  ১-০ গোলে বিবাহিতদলকে পরাজিত করে অবিবাহিত দল। খোলা মাঠে ফসলি জমিতে খেলা হলেও আয়োজনের কোনো কমতি ছিল না।  শান্ত পরিবেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অভিজ্ঞ রেফারি দ্বারা খেলাটি পরিচালনা করা হয় ।

খোলা মাঠের চারপাশে দর্শক ও ফুটবল খেলা প্রেমিক ভক্তদের উপচেপড়া ভীড় জমেছে। ছোট বড় সবাই এই খেলায় আনন্দ ও উপভোগ করতে দেখা গেছে। দর্শকের জন্য লটারির মাধ্যমে পুরস্কারের আয়োজন করেছেন আয়োজক কমিটিরা।

Model Hospital

ফতেপুর গ্রামে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলাটি প্রায় ৩০ বছর ধরে  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে  ওই গ্রামের  যুবকরা ধারাবাহিকতা রেখে আসছে।  চাকরিজীবী ও কর্মসংস্থানসহ দেশের বিভিন্ন জায়গা থেকে এই দিনে নিজ গ্রামে এসে সবাই  মিলনমেলা করেন।

নিজেদের মধ্যে এলাকা,সমাজ, পারিবারিক ও আত্মীয় বন্ধন সৃষ্টি হয়। এই খেলাটি পরিচালনা করার জন্য প্রবাসী ও এলাকার সুশীল সমাজের লোকজন অর্থ দিয়ে থাকেন।

‎বিশেষ করে এই খেলাটির  আয়োজনের মাধ্যমে বর্তমান যুবকরা মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে বিরত  থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া বর্তমান সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যুবকদের সামাজিক কাজে উৎসাহিত ও একটি মডেল গ্রাম হিসেবে রূপান্তরিত করার জন্য পরামর্শ প্রদান করেন।

‎খেলার উদ্যোক্তা রাকিবুল আলম ছানি বলেন, ‘আমরা প্রতি বছরই খেলাটি আয়োজন করে আসছি। এই খেলার মাধ্যমে আমাদের গ্রামের বন্ধুবান্ধব ও বড় ভাইসহ সবাই একসাথে হতে পারি। এই দিনে গ্রামের লোকজনের মিলনমেলা হয়। সবাই একসাথে মিলে আনন্দ উপভোগ করি। এই খেলার জন্য  বিশেষ করে উৎসাহিত করেন প্রবাসী ও আমাদের গ্রামের সুশীল সমাজের লোকজন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

‎এই খেলার প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও  সমাজসেবক শিপন বকাউল বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা যেনো এই গ্রামের ঐতিহ্যের ধারাবাহিকতাটা যেন ধরে রাখে। আজকে যারা খেলেছে তারা কেউ পেশাদার খেলোয়াড় না। নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করার জন্য এই খেলাটির মূলত আয়োজন। এই খেলাটির মাধ্যমে এই গ্রামের ঐতিহ্য ফুটে উঠবে। প্রতিবছরে এই দিনে গ্রামের সকলে আমরা একসাথে মিলে আনন্দ করি।

‎এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইয়াসিন হাসান, সমাজসেবক হাজী খোকন,ইকবাল মিয়াজী,মনির খান, দেলোয়ার প্রধান, মোফাজ্জল মিয়াজী, মফিজ ভূইয়া, মফিজ প্রধান, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, মিজান মিয়াজী, শাহজাহান খান,  মনির খান, রাসেল খান, নাজমুল খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চাকরিজীবী ও বিভিন্ন কর্মসংস্থানে অবস্থানরত লোকজনরা উপস্থিত ছিলেন।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।