রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ডেভিল হান্ট অভিযানে দুই যুবলীগ নেতা গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম
ফরিদগঞ্জে ডেভিল হান্ট অভিযানে দুই যুবলীগ নেতা গ্রেফতার
ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশে অভিযান চালিয়ে উপজেলার কালির বাজার এলাকা থেকে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি এসএম তুহিন রায়হান (৪৮) এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা মো. সুমন খান (৪০)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এসএম তুহিন রায়হান ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দুর্গাপুর এলাকার ছৈয়াল বাড়ির বাসিন্দা এবং তিনি মৃত আমির হোসেনের ছেলে। অপরদিকে মো. সুমন খান গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ধানুয়া এলাকার বাসিন্দা ও মৃত রুহুল আমিনের ছেলে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) তাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ বিএনপির পার্টি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের বিস্ফোরক আইনের বিভিন্ন ধারার মামলা আসামি করে
চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে চলমান কার্যক্রমের আওতায় তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।