রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের মানুষ চাইলে আমি এমপি পদে নির্বাচন করবো : এম এ হান্নান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৬ পিএম
ফরিদগঞ্জের মানুষ চাইলে আমি এমপি পদে নির্বাচন করবো : এম এ হান্নান
ফরিদগঞ্জ উপজেলা বাসী চাইলেই আমি চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচন করবো এমনটা বলেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও চাঁদপুর জেলা বিএনপির ১ নং সদস্য আলহাজ্ব এম এ হান্নান।
১৯ ডিসেম্বর বিকালে উপজেলার ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বিজয় দিবসের আলোচনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ফরিদগঞ্জ বাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা: আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মনির হোসেন পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম সর্দার, সাধারণ সম্পাদক মিজান, সাংগঠনিক সম্পাদক কাজী সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মন্ডল, ওয়ার্ড বিএনপি নেতা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল মজুমদার,যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেন রানা,সদস্য সচিব বিল্লাল হাজী,যুগ্ম আহ্বায়ক মনির সওদাগর,ইউনিয়ন যুবদল নেতা সোহেল মিজি,উপজেলা যুবদল নেতা শরীফ বেপারী,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিক ভূঁইয়া,সাধারণ সম্পাদক রাসেল রাফি,সাংগঠনিক সম্পাদক সায়েম,ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম,সাবেক ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক ভূঁইয়া সহ অত্র ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।