শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন জেলা সভাপতি ফয়সাল, সম্পাদক ফরহাদ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম
চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন জেলা সভাপতি ফয়সাল, সম্পাদক ফরহাদ

চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলনে সভাপতি ডিএম ফয়সাল ও সম্পাদক আহমেদ ফরহাদ হোসেনের নাম ঘোষণা করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার জেলা সম্মেলন’২৬ অনুষ্ঠিত।
আজ ২৫ ডিসেম্বর২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলা সভাপতি ডি.এম ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম মাসুদুর রহমানের সঞ্চালনায় চাঁদপুর আইএবি মিলনায়তনে জেলা সম্মেলন শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ফয়জুল ইসলাম।তিনি বলেন আদর্শিক রাজনীতি চর্চা করতে হলে ইসলামী রাজনীতির বিকল্প নাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আদর্শের রাজনীতি করে। ইসলাম দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে। আগামী দিনেও দেশের প্রয়োজনে  দেশপ্রেমিক শক্তি হিসেবে কাজ করে যাবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী আন্দোলন মনোনীত চাঁদপুর-৩( চাঁদপুর -হাইমচর) আসনের এমপি প্রার্থী জননেতা শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন। তিনি বলেন,দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্র সমাজের বিকল্প নাই।
দেশের সার্বভৌমত্ব রক্ষা,ভীনদেশী আগ্রাসন মুক্ত রাখতে ছাত্র সমাজ অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যেতে হবে।অন্যায়ের বিরুদ্ধে আজীবন আপোসহীন সংগ্রাম চালিয়ে যেতে হবে।একই সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে কেউ অন্যায়ভাবে কেন্দ্র দখল করে ভোট ডাকাতি না করতে পারে সে ব্যাপারে সজাগ ভুমিকা পালন করতে হবে।
জেলা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারী কে.এম ইয়াসিন রাশেদসানী,বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার ছদর মাওলানা নূরুল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি আবুল বাশার তালুকদার।
সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ.এম নিজাম।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি আকতার হোসেন আকন,সাংগঠনিক সম্পাদক আহমেদ ফরহাদ, দাওয়াহ সম্পাদক আব্দুল মুত্তালিব,সদর উপজেলা সভাপতি নাছির উল্লাহ বাহাদুর, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মিনহাজুল ইসলাম, কচুয়া উপজেলা আহবায়ক আব্দুর রহমান, শাহরাস্তি উপজেলা সভাপতি ইসমাইল হোসেন রাহাত,পৌর সভাপতি আল-আমিন , হাজিগঞ্জ সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন,মতলব দক্ষিণ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড ,শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য ও কর্মীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্য শেষে ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৬ সেশনের কমিটি ঘোষনা করেন।
এতে সভাপতি ডি.এম ফয়সাল, সহ-সভাপতি :কে এম মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক আহমেদ ফরহাদ হোসেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।