শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রশিক্ষনের বিকল্প আর কিছু নেই; নুরুল আমিন রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৮ পিএম
প্রশিক্ষনের বিকল্প আর কিছু নেই; নুরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ইউআরসি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন নুরুল আমিন রুহুল এমপি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে মতলব উত্তর উপজেলার দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গনিত অলিম্পিয়াড কৌশল ব্যবহার করে বিষয় ভিত্তিক গনিত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

তিনি বলেন, জীবনের সকল ক্ষেত্রে প্রশিক্ষনের প্রয়োজন রয়েছে। প্রশিক্ষনের বিকল্প আর কিছু নেই। কাজেই প্রশিক্ষনের গুরুত্ব দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান জুয়েল, মতলব উত্তর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আকতার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল, ইউআরসির ইন্সট্রাক্টর সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital