বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সেবামুলক কাজের জন্য সংবর্ধিত হলো স্বেচ্ছাসেবী সংগঠন SADO

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ২:২০ পিএম
চাঁদপুরে সেবামুলক কাজের জন্য সংবর্ধিত হলো স্বেচ্ছাসেবী সংগঠন SADO

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে সংর্ধিত হলো হলো স্বনাধন্য স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ শেডো। মহামারী করোনা কালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সেবা, রক্তদান, বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং খাদ্য সামগ্রী প্রদান করে অসহায় মানুষের দাঁড়িয়ে স্বেচ্ছায় বিভিন্ন সেবা মুলক কর্মকান্ডের জন্য সংগঠনটিকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন চাঁদপুরের ”আপন” নামের আরেকটি সামাজিক সংগঠন।

২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় আয়োজিত আপনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের হাত থেকে এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় উপস্তিত ছিলেন, সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন , চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ কামরুল হাসান বাবু, মিডিয়া সম্বনয়ক কবির হোসেন মিজি, সাংবাদিক সুজন আহমেদ, প্রচার সম্পাদক মতিউর রহমান, সদস্য রিয়াদ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Model Hospital

সম্মাননা ক্রেস্ট গ্রহনকালে সংগঠনের সভাপতি কামরুল হাসান বাবু বলেন, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের উৎসাহে সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অরগানাইজেশানের কাজ করতে অনুপ্রেরণা যোগায়। আজকে সামাজিক সংগঠন আপনের পক্ষ থেকে আমাদেরকে যে সম্মাননা দেয়া হয়েছে। এতে স্বেচ্ছায় কাজের প্রতি এবং মানব সেবা করার জন্য আমাদের উৎসাহ আরো অনেকটা বেড়ে গেছে। আগামীতেও আমরা আমাদের সংগঠন থেকে অতীতের মতো বিভিন্ন সেবামূলক কাজ করে যেতে চাই। সেজন্য সকলের উৎসাহ, আন্তরিকতা, দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য : গত কয়েক বছর ধরে সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের এ স্বেচ্ছাসেবী সংগঠনটি মহামারি করোনা ভাইরাস দুর্যোগের প্রথম থেকে শুরু করে ২য় এবং ৩য় ধাপেও রোগীদেরকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছেন।

অক্সিজেন সেবা ছাড়াও এই সেচ্ছাসেবী সংগঠনটি বিগত বছরগুলোতে পাঁচ শতাধিক পরিবারের মাঝে “শীতবস্ত্র বিতরণের পাশাপাশি” দরিদ্র,মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,শারীরিকভাবে অক্ষম মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ, চিকিৎসা নিতে অক্ষম মানুষদের জন্য চিকিৎসা সহায়তা কার্যক্রম, প্রতিটি ঈদে সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার নিমিত্তে ঈদ সামগ্রী বিতরণ,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, বিভিন্ন মাদরাসায় এতিম শিশুদেরকে ইফতার করানোসহ পবিত্র কোরআন মাজিদ বিতরণ করে আসছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।