বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানবতার ফেরিওয়ালা প্রবাসী সুজন সরকারের জন্মদিনে বিভিন্ন মহলের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৫:১৮ পিএম
মানবতার ফেরিওয়ালা প্রবাসী সুজন সরকারের জন্মদিনে বিভিন্ন মহলের শুভেচ্ছা
মাসুদ হোসেন : শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাখার সাবেক সহ সভাপতি মোঃ রাব্বি হোসেন সুজন সরকার। এ গ্রামেই তার বাড়ি। মানবতার ফেরিওয়ালা শব্দের এক উজ্জ্বল উদাহরণ তিনি।
রাব্বি হোসেন সুজন সরকার ছাত্রজীবন থেকে বাংলাদেশ আওয়ামী ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। মাধ্যমিক শেষ করে উচ্চ মাধ্যমিকেই জীবিকার তাগিদে পাড়ি জমাতে হয়েছে প্রবাস জীবনে। প্রবাসে থাকার পরও এলাকায় বিভিন্ন ধরণের উন্নয়নের কার্যক্রম করে যাচ্ছেন ক্রমান্বয়ে।
সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছিলেন তিনি অগাতরে বিশ্বাস আর ভালবাসা। এলাকায় রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে, মানুষকে বিভিন্নভাবে সচেতন করে, শিশুরা যেন সুস্থ ও সুন্দর পৃথিবী দেখেন সে জন্য প্রবাসীরা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন। এদের মধ্যে তেমনি এক জন সৌদি প্রবাসী দানবীর রাব্বি হোসেন সুজন সরকার।
দানবীর ও সৌদি প্রবাসী সুজন সরকারের কথা ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে কারও অজানা নয়। কথিত আছে, কোনো অসহায় ব্যক্তি তার কাছে গিয়ে কখনও খালি হাতে ফিরে আসেননি। দানবীর হিসেবেই তিনি পরিচিত। দেশের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় মুহুর্তে যেমন ছুটে যান ঐ অঞ্চলের দুর্গতদের পাশে দাঁড়াতে, তেমনই প্রবাসে বসেও তার নিজ ইউনিয়নের অসহায়দের নিয়ে বিভিন্ন কার্যক্রমে করেন অংশগ্রহন। তাহার প্রচেষ্ঠায় ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকান্ডে রেখেছেন ব্যাপক অবদান। প্রবাসী সুজন সরকার অসহায় পরিবারের জন্য সাহায্য সহযোগিতা করাসহ বিভিন্ন ধরণের উন্নয়নমুলক কাজ করেছেন।
এছাড়াও তিনি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও শিক্ষামুলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। উপাদী ইউনিয়নের এই সমাজসেবক সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি এলাকার অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চান। অসহায় মানুষের হাসি থেকে জীবনের কিছু সুখ খুঁজে পান তিনি। নিজেকে মানব সেবায় নিয়োজিত রাখতে পেরে গর্ববোধ মনে করেন।করোনা মহামারীকালীন সময়েও তিনি তার ইউনিয়ন ও ওয়ার্ডে নিজস্ব তহবিল হতে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং আর্থিকভাবে সাহায্য সহযোগীতা করেছেন। নিজ ইউনিয়ন ছাড়াও বিভিন্ন এলাকায় সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত থেকে অর্জন করেছেন সম্মাননা।
সুজন সরকার বলেন, বিদেশে অবস্থান করেও সবসময় চেষ্টা করি দেশের মানুষ তথা উপাদী দক্ষিণ ইউনিয়নের মানুষগুলোর সঙ্গে যোগাযোগ রাখার। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। দেশের বিত্তবানরাও গরীব-দুঃখী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান। শনিবার ২৬ ফেব্রুয়ারি তার শুভ জন্মদিন। জন্মদিনে অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” ও প্রভাত সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে রইলো অফুরন্ত শুভ কামনা। সেই সাথে অত্র এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ও বন্ধু মহলের পক্ষ থেকেও অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital