বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাতীয় পার্টির উদ্যোগে জিএম কাদেরের জন্মদিন পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৪৫ পিএম
চাঁদপুরে জাতীয় পার্টির উদ্যোগে জিএম কাদেরের জন্মদিন পালন

গোলাম মোস্তফা : জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পাটি উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

এ উপলক্ষে শহরের ষোলঘরস্হ অ্যাডঃ আঃ লতিফ শেখের ল চেম্বারে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখের সভাপতিত্বে ও পৌর জাতীয় পাটির সদস্য সচিব ফেরদৌস খানের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর জাতীয় পাটির আহবায়ক আলহাজ্ব শাহ আলম মিজি, যুগ্ম আহবায়ক শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, শহর জাতীয় পাটির সদস্য সাগর হোসেন, জাতীয় শ্রমিক পাটি চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভুইয়া, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলামুন্নবী লিটন সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রাজা, জেলা শ্রমিক পাটির সাংগঠনিক সম্পাদক জসিম শেখ সদর উপজেলা শ্রমিক পাটির আহবায়ক আঃ রাজ্জাক গাজী, সদর উপজেলা যুব সংহতির আহবায়ক মোঃ ইসমাইল মাঝী, জাতীয় সাইবার পাটির আহবায়ক মীর মাইনুল ইসলাম, তরপুরচন্ডী ইউনিয়ন যুব সংহতির নেতা রাজু হোসেন।

আলোচনা শেষে কেক কাটা হয় এবং সবশেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital