বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,৪ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা 

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম
কচুয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,৪ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা 

ছবি: কচুয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।

 চাঁদপুরের কচুয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বালিয়াতলী, গুলবাহার ও চৌমুহনী বাজারে  অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে,বালিয়াতলী রহমানিয়া ফুড প্রোডাক্টস,গুলবাহার রয়েল বেকারী এন্ড কনফেকশনারী,চৌমুহনী বাজারের সোনিয়া বেকারী ও ইনসাফ ফুড প্রোডাক্টস।
এসময় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন-সংরক্ষণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং, কেমিক্যাল ব্যবহার, খবরের কাগজ দিয়ে মোড়কীকরন, নিম্নমানের লবণ, রং মিশ্রিত কেমিক্যাল দিয়ে তৈরি চেরিফল, পচা বাসি খাবার, শ্রমিকদের স্বাস্থ্য ফিটনেস সার্টিফিকেট না থাকাসহ বিভিন্ন অপরাধ প্রতিষ্ঠানটিকে ৯০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকালে উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ আহসান উল্লাহসহ কচুয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির বলেন,ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে খাবার তৈরি ও খাবার বিক্রি করা বেকারি গুলোতে অভিযান চালানো হয়েছে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী ৪টি বেকারি মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় খাদ্যপন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকে। উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital