বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নগদ ১০ লক্ষ টাকা ও ১২ ভরি স্বর্ন সহ

কচুয়ায় পুলিশ পরিচয়ে দু’ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:৪৯ পিএম
কচুয়ায় পুলিশ পরিচয়ে দু’ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

চাঁদপুরের কচুয়ায় দুই ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে উপজেলার শুয়ারুল-দীঘিরপাড় গ্রামের বাসিন্দা ও সাচার বাজারের ব্যবসায়ী মো. মনির হোসেন ও ইসমাইল হোসেনের গৃহে পৃথক ভাবে এ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় সংঘবদ্ধ মুুগোশধারী ডাকাতদল নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীদের গৃহে কৌশলে তালা ভেঙ্গে প্রবেশ করে গৃহের লোকদের মারধর করে দু’পরিবারের নগদ ১০ লক্ষ টাকা ও ১২ ভরি স্বর্ন-গহনাসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়। এছাড়া দুলাল নামের গভীর নলকূপের এক ম্যানাজার কে সারারাত হাত পা বেধেঁ রাখে ওই ডাকাত দল।

ক্ষতিগ্রস্থ গৃহকর্তা মো. মনির হোসেন বলেন, তিনি রবিবার তার স্ত্রী-কে ডাক্তার দেখাতে কুমিল্লা যান। মধ্য রাতে তার ছেলে মুজাহিদকে হাত-পা বেধে মারধর করে স্টিরের আলমিরা থেকে নগদ সাড়ে লক্ষ টাকা ও ৯ ভরি স্বর্ন নিয়ে যায় বলে তিনি জানান। একই ভাবে দিঘীড়পাড় গ্রামের অপর ব্যবসায়ী মো. ইসমাইলকে ডাকাতদল বেধরক মারধর করে তার গৃহে থাকা নগদ সাড়ে ৫ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্নসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। শুয়ারুল গ্রামে আগেসহ পর-পর দু’টি ডাকাতির ঘটনায় স্থানীয় কতিপয় লোকজনের সহযোগিতা থাকতে পারে বলে এলাকায় গুঞ্জন চলছে। ডাকাতির এ ঘটনায় প্রবাসী ও সাধারণ পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

এ দিকে শুয়ারুল-দীঘিরপাড় প্রধানিয়া বাড়িতে ডাকাতির ঘটনায় খবর পেয়ে সোমবার দুপুরে কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনা উদঘাটনে ক্ষতিগ্রস্থ দু’ পরিবারকে আইনানুগ সহযোগিতা দেয়ার পরামর্শ দিয়েছেন।

Model Hospital

চাঁদপুরে পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলায় লাখ টাকা জরিমানা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম
চাঁদপুরে পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলায় লাখ টাকা জরিমানা

চাঁদপুর জেলা সদরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে অপসারণ করা বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য তাকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ) ধারা লঙ্ঘন করে পুকুরের অংশবিশেষ ভরাট করে গরুর খামারের বর্জ্য অপসারণের বিষয়টি প্রমাণিত হলে মো. শাহাদাত হোসেন গাজীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন।

এ ছাড়া ভরাট করা অংশ খনন করে সেখানে থাকা বর্জ্য অপসারণ এবং তা পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

Model Hospital

চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।