মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ২:৫০ পিএম
কচুয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা

মোঃ রাছেল : কচুয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমূহের অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা ও সমিতি কর্তৃক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে হযরত শাহ্ নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদ উল্লাহ পাটোওয়ারী সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলাউদ্দিন সোহাগের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোলবাহার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা স্কুল-কলেজ- মাদ্র্সা সমিতির প্রধান সমন্বয়ক মিজানুর রহমান, চাঁদপুর এম.এ খালেক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, হয়রত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যাডভোকেট ইলিয়াস খান, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, তেতৈয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটোয়ারী, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শাহ্ আলম,আব্দুর রব।

চতুর্থ শ্রেনীর কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি ওমর ফারুক। এ অনুষ্ঠানে মৃত্যুবরণ কারি শিক্ষকদের বিদায়ী অত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন সমিতির অর্ত-সম্পাদক ইমাম হোসেন।

Model Hospital

অনুষ্ঠানে ২০১৬ সাল থেকে ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অবসর গ্রহন ও মৃত্যুবরণকারী মোট ৬৩ জন শিক্ষক ও কর্মচারীদেরকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।