বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ফকির আফসার উদ্দিন মাষ্টার মাজার পরিচালনা কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৩:০৫ পিএম
কচুয়ায় ফকির আফসার উদ্দিন মাষ্টার মাজার পরিচালনা কমিটি গঠন

কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নলুয়া ফকির আফসার উদ্দিন মাষ্টার মাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় মাজার প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেবের সভাপতিত্বে মাজার পরিচালনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বাচ্চু প্রধানীয়া, কবির হোসেন, যুবলীগ নেতা মো. মুরাদ হোসেন, ইমান হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সুমন মিয়াজী প্রমূখ। সভায় মাজারের পরিচালনা পর্ষদের কমিটি গঠন এবং সার্বিক উন্নয়নের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবকে সভাপতি, সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম মেম্বারকে সাধারণ সম্পাদক এবং সমাজসেবক জহিরুল আলমকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট মাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

এসময় মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উত্তর নলুয়া জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দীন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital