শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৭নং ওয়ার্ডে ধানের শীষের উঠোন বৈঠক

শেখ ফরিদ আহমেদ মানিক এমপি হলে চাঁদপুরকে সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবেন : মোশারফ হোসাইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২১ পিএম
শেখ ফরিদ আহমেদ মানিক এমপি হলে চাঁদপুরকে সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবেন : মোশারফ হোসাইন
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বৈরাচার মুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাই উন্নয়নশীল নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের প্রয়োজন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সেই সুযোগ সৃষ্টি হয়েছে। ঐদিন আপনারা দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দিবেন।

২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে নির্বাচনী উঠোন বৈঠক তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন আরো বলেন, চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক শুধু জেলা বিএনপির অভিভাবকই নন, তিনি গোটা চাঁদপুরবাসীর অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চাঁদপুরকে শিল্প বান্ধব এবং উন্নয়নশীল একটি জেলা হিসেবে গড়ে তুলতে ১২ই ফেব্রুয়ারি ধানের শীষকে ভোট দিয়ে আপনারা তাকে নির্বাচিত করবেন। শেখ ফরিদ আহমেদ মানিক আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে তিনি চাঁদপুরকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবেন। তার সেই স্বপ্ন পূরণে আমার সম্মানের দিকে তাকিয়ে হলেও আপনারা এই ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন।

৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি সভাপতি খোকন মিজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হালদারের পরিচালনায় বিশেষ বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাইমা মোশারফ, সাধারণ সম্পাদক এডভোকেট শীরিন সুলতানা মুক্ত, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আক্তার সেতু, ৮নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক দীন মোহাম্মদ জিল্লু, ৮ নং ওয়ার্ড যুবদলের সমন্বয়ক বদিজ্জামান মুন্না।

Model Hospital

এসময় জেলা এবং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।