শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম
চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
উৎসবমুখর এবং আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৫ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ।
বিকেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফ। সমাপনী পর্বে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাস।

দুই পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, চাঁদপুর জেলা এমপিভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি মাহবুবুর রহমান, প্রথম আলো বন্ধু সভার চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটারিয়ান মাসুদ হাসান, পাক্ষিক চাঁদনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাবিত্রী রানী ঘোষ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটো, সহ-সভাপতি মাহমুদা খানম, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী নেপাল চন্দ্র সাহা, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মাসুদুর রহমান, মিশন প্রাইমারি স্কুলের অধ্যক্ষ আইভি হিরা, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইসকান্দার মির্জা, নাজির আহমেদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল বাতেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় উপদেষ্টা দুলাল গোস্বামী।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেন, আমাদের সন্তানদের শিক্ষিত করার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলাটা খুবই জরুরী। যাদের মধ্যে মানবিকতা এবং দেশপ্রেম জাগ্রত থাকবে। কারণ জীবনে ভালো মানুষ না হলে শুধু একাডেমিক শিক্ষা দেশ এবং জাতির জন্য মঙ্গল বয়ে আনবে না। তাই কোমলমতি শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন।

তিনি বলেন, চাঁদপুর ল্যাবরেটরি স্কুল এই শহরের বুকে একটি আলোর প্রদীপ হয়ে শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছে। এই বিদ্যালয়ের শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রম গতানুগতিকতার বাইরে কিছুটা ভিন্নতা রয়েছে। এখানে পাঠ্য বইয়ের বাইরে সংস্কৃতি চর্চা, ধর্মীয় শিক্ষা এবং ইংলিশ স্পোকেন শেখানো হয়। যা একজন শিক্ষার্থীকে সার্বিকভাবে দক্ষ করে তুলতে পারে। আমরা এই বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Model Hospital

দুই পর্বের অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মৃদুল কান্তি দাস, ইনচার্জ নাজনীন হোসাইন এবং অভিভাবক সদস্য আশিক বিন রহিম।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের, চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের সিনিয়র শিক্ষক অঞ্জন দত্ত, সহকারী শিক্ষক বিথি কর্মকার, নুসরাত জাহান, তানজিলা আকতার, স্মৃতি ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ ।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।