রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম
শাহরাস্তিতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শাহরাস্তিতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একনারী ও তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ  মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন, এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে  গত মঙ্গলবার রাত শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নবাবপুর ব্রিজের গোড়া এলাকা থেকে মোঃ নাজমুল হোসেন তরুণ (২২) কে তার নিজ হেফাজত থেকে ২১ (একুশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি নবাবপুর (বসু বাড়ি) এলাকার বাসিন্দা।
এ সময় তার সহযোগী সাখাওয়াত হোসেন প্রকাশ সাকা (২৬) কৌশলে পালিয়ে যায়।এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৩, তারিখ- ০৪ ফেব্রুয়ারি ২০২৬; জিআর নং-২৫, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।অপরদিকে, গত বুধবার রাতে  সূচীপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া এলাকায় মেসার্স মান্নান ব্রিক ফিল্ড সংলগ্ন একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে সৌরভ হাজং (২০) কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার দেখানো মতে একই রাত ৯টা ৫৫ মিনিটে ঘোরা ময়দান বাইল্লাতলী এলাকায় আবুল কাশেমের বাড়ি থেকে হোসনেয়ারা বেগম (৫১) কে আরও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৪, তারিখ- ০৪ ফেব্রুয়ারি ২০২৬; জিআর নং-২৬, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত দুই আসামিকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। শাহরাস্তি উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।