শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাইমচরের নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম
হাইমচরের নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ

হাইমচর উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন এক জনপদ নীলকমল ইউনিয়ন। বিশাল মেঘনা পাড়ি দিয়ে এই জনপদে যেতে হয়। বিকেলের পর আর সে এলাকায় যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না। এমন একটি জনপদে গিয়ে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত গণসংযোগ করেছেন চাঁদপুর-৩ আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) তিনি তাঁর সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুবসেনার নেতৃবৃন্দসহ গিয়ে দিনভর গণসংযোগ করেন। সাথে ছিলেন নীলকমলের প্রায় অর্ধশত নবী প্রেমিক, ওলী প্রেমিক, সুন্নী মুসলমান। মাঝির বাজার এলাকা থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এরপর ধারাবাহিকভাবে ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এসব এলাকার দিনমজুর, ব্যবসায়ী, আলেম ওলামা, ছাত্র যুবকদের সাথে নিয়ে তিনি গ্রামের পর গ্রাম পায়ে হেঁটে, দীর্ঘ বাঁশের সাঁকো পাড়ি দিয়ে এবং খালের পানি ভেঙ্গে এক গ্রাম থেকে আরেক গ্রামে যান।

এছাড়া সবচেয়ে বড়ো বাজার সাহেবগঞ্জ বাজারের কয়েক হাজার দোকান ও ব্যবসায়ীদের সাথে তিনি মতবিনিময় করেন, কুশল বিনিময় করেন এবং মোমবাতি মার্কায় ভোট চান। এছাড়া সরকার বাজার, দিয়ারা বাজার, মাঝির বাজারসহ আরো বেশ কিছু এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ করেন।

এসব গণসংযোগে লক্ষ্যণীয় দিক ছিল- উল্লেখযোগ্য সংখ্যক নারী তাঁদের বাড়ির সামনে দাঁড়িয়ে মোমবাতির প্রার্থীকে স্বাগত জানান। এসব পীর ওলী ভক্ত মা-বোনরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ’ স্লোগান দিয়ে স্বাগত জানান।

Model Hospital

মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ এসব জনপদ গণসংযোগ করতে গিয়ে মেঘনার ভয়াবহ ভাঙ্গন দেখেন। এলাকাবাসী মেঘনার সেই ভাঙ্গন কবলিত এলাকা দেখিয়ে তাদের বসতভিটা ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যাওয়ার সেই দুঃখ কষ্টের ঘটনা তুলে ধরেন। এ সময় আহসান উল্লাহ বলেন, আমি নির্বাচিত হই বা না হই, আপনাদের এই জনপদকে নদী ভাঙন থেকে রক্ষা করতে যা যা করণীয় ইনশাআল্লাহ আমি সবটুকু করবো। আমি যেহেতু সাংবাদিকতা করি। আমার লিখনির মাধ্যমে স্থানীয় এবং জাতীয় মিডিয়ায় তুলে ধরে এই জনপদকে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, এই জনপদের মানুষ তাদের মৌলিক চাহিদার দুটি গুরুত্বপূর্ণ বিষয়- চিকিৎসা ও শিক্ষা থেকে বঞ্চিত। এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। কোনো মানুষ একটু অসুস্থ হলে তাকে মেঘনা নদী পাড়ি দিয়ে হাইমচর অথবা চাঁদপুরে যেতে হয়। কোনো ধরনের কমিউনিটি ক্লিনিকও নেই। শিক্ষা ব্যবস্থারও করুণ দশা। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে ওঠা পর্যন্তই শেষ। মাধ্যমিক পর্যায়ে ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। উচ্চ মাধ্যমিক স্তরের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই জনপদে নেই। এমন নাগরিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত থেকেই এই জনপদের মানুষ জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমি কথা দিচ্ছি- আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আমি আপনাদের পাশে থাকবো।

প্রার্থী আহসান উল্লাহর সাথে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ আব্দুর রাহীম, সদর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ, জেলা যুবসেনার সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তালুকদার, ইসলামী ফ্রন্ট নেতা ফয়েজ আহমেদ, কাউসার হোসেন, যুবসেনার নেতা শাকিল আহমেদ, সদর উপজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক জায়েদ হোসেন, স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতা মাওলানা আল আমিন, মুনসুর আহমেদ, আফজাল হোসেন, মজিবুর রহমান, নাঈম আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।