সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়া কাদলা ইউনিয়নে ধানের শীষের মিছিল ও গণসংযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৪ পিএম
কচুয়া কাদলা ইউনিয়নে ধানের শীষের মিছিল ও গণসংযোগ

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে ধানের শীর্ষের প্রতীকের ভোট চেয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল।

আসন্ন ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে  বিজয়ী করার লক্ষ্যে মিছিল ও গনসংযোগ করেছেন উপজেলার কাদলা ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে ওই ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে মিছিলটি শুরু হয়ে শাসনখোলা, আয়মা ও মুরাদপুর হয়ে চৌমুহনী বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিএম কাউছার হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি জাকির হোসেন মেম্বার, ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এমরান, মোস্তফা কামাল গেনু, উপজেলা প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্সী প্রমুখ।
গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একজন জনবান্ধব ও ত্যাগী নেতা। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় নেতারা আরও বলেন, কাদলা ইউনিয়নে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা কর্মসূচি আরও জোরদার করা হবে।
এ সময় মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা যুবদল নেতা মজিব তালুকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক বেপারী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জহিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী, প্রবাসী নেতা আব্দুর রহিম, মুরারউদ্দিন কাউসার হোসেনসহ ওই ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।