বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সিএনজি অটোরিক্স শ্রমিক নির্বাচনে সাংগঠনিক পদে ফুটবল প্রতীক নিয়ে রাজু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১:০৪ পিএম
চাঁদপুরে সিএনজি অটোরিক্স শ্রমিক নির্বাচনে সাংগঠনিক পদে ফুটবল প্রতীক নিয়ে রাজু
সজীব খান : চাঁদপুর জেলা সিএনজি চালিত অটো রিক্স, টেক্সী ও টেক্সীকার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্র ২৫০৩ এর নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মান্নান মোল্লা রাজু ফুটবল প্রতীক নিয়ে জনপ্রিয়তা শীর্ষে রয়েছে।
এবারও শ্রমিকদের ও সংগঠনের  উন্নয়নের জন্য মান্নান মোল্লা রাজুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দেখতে চায় সাধারণ শ্রমিক। মান্নান মোল্লা রাজু সংগঠনের উন্নয়নের জন্য সব সময় কাজ করছেন, শ্রমিকদের বিপদে-আপদে অভিভাবকের মতো পাশে দাঁড়াচ্ছেন। যখনি শ্রমিকদের কোন সমস্যা হয়, সাথে সাথেই সেখানে রাজু ছুটে যান। সংগঠনের একজন যোগ্য  অভিভাবক রাজু সাধারণ শ্রমিকগণ জানিয়েছেন।
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটো রিক্স, টেক্সী ও টেক্সীকার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য রাজুর ভূমিকা অপরিসীম।
তিনি সংগঠনকে নিজের পরিবারের মতো আপন মনে করে নিরলসভাবে কাজ করছেন। শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স, টেস্ট টোকেন,  ফিটনেস সকল ক্ষেত্রেই  নিঃস্বার্থভাবে কাজ করে থাকেন। গাড়ি যাতায়েতের সময় সড়কে শ্রমিকদের প্রশাসনিক কোন সমস্যা হলেও সেখানে মান্নান মোল্লা রাজু আবিরাম ছুটে চলেন, একজন ফরউপকারী ব্যাক্তি হিসেবে শ্রমিক সংগঠনের জন্য সাংগঠনিক সম্পাদক রাজুকে হিসেবে দেখতে চান সাধারণ শ্রমিকগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।