বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাজাপুরা দরবার শরীফে খতমে বোখারী শরীফ ও শানে রিসালাত মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ১১:৫৬ এম
রাজাপুরা দরবার শরীফে খতমে বোখারী শরীফ ও শানে রিসালাত মাহফিল

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির রাজাপুরা দরবার শরীফ ইমামীয়া এতিমখানার উদ্যোগে খতমে বোখারী শরীফ ও শানে রিসালাত মাহফিল সম্পন্ন হয়েছে।

৭ নভেম্বর সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত রাজাপুরা দরবার শরীফ প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল-ক্বাদেরীর সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন আল্লামা ড. সাইফুল ইসলাম আযহারী, বিশিষ্ট আলেমেদ্বীন, ধামতী ইসলামীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা রফিকুল ইসলাম হেলালী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, দাওয়াতে ঈমানী বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

পবিত্র খতমে বোখারী ও শানে রিসালাত মাহফিলে খতমে কোরআন, খতমে বোখারী,খতমে ইউনুছ, খতমে খাজেগান, খতমে আম্বিয়া, খতমে গাউছিয়া,খতমে শেফা, দুরুদে নারিয়া, খতমে তুনাজ্জিনা, খতমে কাসিদায়ে, বোরদা শরীফ, আল্লাহ তায়ালার ৯৯ নাম মোবারক আসমায়ে হোসনার তিলাওয়াত, আসমায়ে রাসূল (দ:) এর ২০১ নাম মোবারক তিলাওয়াত করা হয়। পরিবহন ধর্মঘট থাকা সত্তেও সারাদেশ থেকে ধর্মপ্রান শত শত লোক দলে দলে স্বাস্থ্যবিধি মেনে খতমে বোখারী শরীফ ও শানে রিসালাত মাহফিলে যোগদান করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital