মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সেচ্ছাসেবী এসোসিয়েশনের আহবায়ক কমিটির পুনঃগঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৩:০২ পিএম
সেচ্ছাসেবী এসোসিয়েশনের আহবায়ক কমিটির পুনঃগঠন

স্টাফ রিপোর্টার : ১৯৭১ এর স্বাধীনতার পরে এই প্রথম চাঁদপুর জেলার সকল সেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে চাঁদপুর জেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন গঠন করা হয়।

২৮ ফেব্রয়ারি সোমবার সকালে এসোসিয়েশন এর আংশিক কমিটি ডিজিটাল প্রযুক্তি জুম মিটিং এর মাধ্যমে আহবায়ক কমিটি পুনঃগঠন করা হয়।

এসোসিয়েশন এর আহবায়ক কাজী মোসলেহ উদ্দিন মিশু এর সভাপতিত্বে, সদস্য সচিব মোঃ নজীর মিয়াজী অপু এর সঞ্চালনায় এসোসিয়েশন এর আংশিক কমিটির অংশগ্রহন মূলক উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সার্বিক কল্যাণে চাঁদপুর জেলা সেচ্ছাসেবী এসোসিয়েশেননর ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়।

Model Hospital

আহবায়ক কমিটিতে দিশারী সমাজকল্যাণ সংস্থার কাজী মোসলেহ উদ্দিন মিশুকে আহবায়ক ও নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার মোঃ নজীর মিয়াজী অপুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে।

যুগ্ন-আহবায়ক বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের মো. আব্দুর রহমান রিজভী, উদীয়মান প্রজন্ম সংগঠনের মোঃ নাসির হোসেন রাজু ও সদস্য চান্দ্রা বাজার ব্লাড ডোনার এর শাহ মোহাম্মদ মোজাম্মেল, লিল্লাহিয়াত ব্লাড ডোনেশনের মোঃ মনির হোসাইন, ডি.এস.এম ইয়ুথ এর মোঃ মেহেদী হাসান, মানবতার বন্ধন চাঁদপুর এর মেহেদি হাসান হৃদয়, মানব সেবা ব্লাড ডোনেশন শাহাদাত খান, তরুণ ব্লাড ডোনেশন যুব সমাজ কল্যাণ সংস্থার অনিক হোসেন, সোস্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর কামরুল ইসলাম বাবু, আলোর বাহন এর সাইফুল ইসলাম সিফাত, সারা ফাউন্ডেশন এর আমিরুল ইসলাম রাসেল, আলোর মশাল এর ওমর ফারুক সায়েম, সোনালী সুদিন এর মো হানিফ, অঙ্গীকার বন্ধু সংগঠন এর মুহাম্মদ আল আমিন মিয়াজী, রেড রিলেশন ফাউন্ডেশন এর মোঃ রিজন পাটোয়ারী, চাঁদপুর ব্লাড ডোনেশন সোসাইটির আব্দুল্লাহ আল ফয়সাল, প্রান্তিকের কাজী রাসেল, সেইভ লাইফ সাচার ব্লাড ডোনেটিং ফাউন্ডেশনের সুজন মিয়া, কাঠপেন্সিল ব্লাড ফাউন্ডেশনের ইসমাইল হোসেন লিমন, সদস্য করে এই আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়।

নবগঠিত চাঁদপুর জেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন এর আহবায়ক কাজী মোসলেহ উদ্দিন মিশু জানান, চাঁদপুর জেলার সকল সেচ্ছাসেবী সংগঠন মিলে আমরা আজ একটা পরিবারে যুক্ত হয়েছি। চাঁদপুর হবে দেশের গর্ব, আমরা সবাই ঐক্যবদ্ধ এই স্লোগানকে লালন করে আগামী দিনে চাঁদপুর জেলার সকল সেচ্ছাসেবী সংগঠনগগুলো সমন্নয়ে এসোসিয়েশন এর বটবৃক্ষে থেকে সকল সুখ-দুঃখ ভাগাভাগী করে পথ চলবো।

সদস্য সচিব মোঃ নজীর মিয়াজী অপু বলেন, আমরা এক অভিন্ন, সকল সেচ্ছাসেবী সংগঠন এর জন্য।
আহবায়ক কমিটি আগামীতে ভালো কিছু উপহার দিবে বলে আমি আশাবাদী।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।