সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে পালগিরী গ্ৰামে উঠান বৈঠক

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৩ পিএম
কচুয়ায় ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে পালগিরী গ্ৰামে উঠান বৈঠক

কচুয়ায় পালগিরি গ্ৰামের ৪নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠকে বক্তব্য রাখছেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলনের ধানের শীষের প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মহিলাদের অংশগ্রহণে উপজেলা গোহট উত্তর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ওই ইউনিয়নের পালগিরি গ্ৰামের ৪নং ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী।
এসময় তিনি বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার: দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। নারীর অধিকার: বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা নিরাপদ থাকে এবং তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হয়। উন্নয়ন ও শান্তি: এলাকার উন্নয়ন অব্যাহত রাখা এবং শান্তি বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সেরাজুল হক মেম্বার, আক্তার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ওয়ার্ড যুবদলের সভাপতি শাহাদাত হোসেন , সাধারণ সম্পাদক সুবজ হোসেন প্রমুখ। এসময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।