বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৩:১৭ পিএম
শাহরাস্তিতে ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তিতে ৫০ তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী ক্রীড়ার বিজয়ীদের পুরুস্কার বিতরন করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩টায় নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালীর সভাপতিত্বে ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল।

Model Hospital

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমীক সুপারভাইজার সোহেল রানা তালুকদার, সার্বিক তত্বাবধায়ন ও সার্বিক সহযোগিতায় ছিলেন নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজাদ হোসেন, বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ, রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, চিতোষী আরএন্ডএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শতাধিক শিক্ষাথীকে পুরুস্কার প্রদান করা হয়।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগন, শিক্ষক, শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital