সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

পরাজয় মেনে নিয়ে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী আবু নছর আশরাফী

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৬ পিএম
পরাজয় মেনে নিয়ে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী আবু নছর আশরাফী

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ও বিএনপি প্রার্থী এহছানুল হক মিলন ও জামায়াত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী ।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত  প্রার্থী  মুহাদ্দিস আবু নছর আশরাফী।  আংশিক ফলাফল পাওয়ার পর আবু নছর আশরাফী তার পরাজয় মেনে নিয়ে বিজয় প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে  তিনি অগ্রিম অভিনন্দন

ও ফুলেল শুভেচ্ছা জানান। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন ড. এহছানুল হক মিলন ভাইকে অগ্রিম অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কচুয়া আসনে ১১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়,  ধানের শীষের প্রার্থী আনম এহছানুল হক মিলন পেয়েছেন  ১ লক্ষ ৩৩ হাজার ১ শত ৬২ ভোট। অন্যদিকে জামাতের প্রার্থী আবু নছর আশরাফি পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।