শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফ‌রিদগ‌ঞ্জে দেবর‌দের হামলার শিকার ৩ সন্তা‌নের জননী রুব্বান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ১:১৫ পিএম
ফ‌রিদগ‌ঞ্জে দেবর‌দের হামলার শিকার ৩ সন্তা‌নের জননী রুব্বান

চাঁদপুর প্রতি‌নিধি : ফ‌রিদগ‌ঞ্জে ভাই‌য়ের ইন্দ‌নে ৪ দেব‌র ও এক জা‌য়ের হামলার শিকার হ‌য়ে‌ গুরুতর আহত হ‌য়ে‌ছে ফা‌তেমা আক্তার রুব্বান বেগম (৩৫) না‌মে তিন সন্তা‌নের এক জননী । আহত রুব্বান‌কে তার বাবার বাড়ির লোকজন শ্বশুড় বা‌ড়ি থে‌কে উদ্ধারকে‌রে চি‌কিৎসার জন‌্য চাঁদপুর সদর জেনা‌রেল হাসপতা‌লে ভ‌র্তি ক‌রে।

২৮ ফেব্রুয়া‌রি সোমবার দুপু‌রে ফ‌রিদগ‌ঞ্জ উপ‌জেলার ৮নং পাইকপাড়া ইউ‌নিয়‌নের খুরুমখালী গ্রা‌মের বেলতইল্লা বা‌ড়িতে হামলার এ ঘটনা ঘ‌টে।

হামলার শিকার গুরুতর আহত রুব্বান বেগম ব‌লেন, আমার জামাইয়ের ইন্দ‌নে তার ৪ ভাই আ‌রিফ, হা‌বিব, ক‌বির, জ‌হির তার বোন মীনা মি‌লে আমা‌কে বেন্দা দি‌য়ে মারধর ক‌রে। আমা‌কে ওরা বা‌ড়ি থেকে বের কর‌তে আমার উপর হামলা ক‌রে। আমার স্বামী গত চার বছর সৌ‌দি‌তে থকে সে কোন খরচ পাঠায় না। আ‌মি বি‌ভিন্ন বাড়ি‌তে কাজ ক‌রে তিনটা পোলা পাইন চালাই। এ‌তে না‌কি তা‌দের ইজ্জ‌তে লা‌গে তাই আমা‌কে প্রায়ই মারধর ক‌রে। গতকাল আম‌কে এমন মারা মার‌ছে আ‌মি এখন চল‌তে পার‌ছি না।

ভুক্ত‌ভো‌গির ভাই শাহাদাৎ হো‌সেন ব‌লেন, ই‌লিয়াছ মি‌জি সৌ‌দি‌তে প্রবাসী হওয়া স‌ত্ত্বেও প‌রিবা‌রে স্ত্রী সন্তান‌দের খোঁজ খবর নেয় না। ১৬ বছর পূ‌র্বে বি‌য়ে ৯ শতক জ‌মি বিক্রি ক‌রে আমার বোন‌কে বি‌য়ে দেই। জামাই ইয়া‌ছিন মি‌জি দুই বছর ভাল ছিল। এরপর থে‌কে সে আর আমার বো‌নের খোজ খবর নেয় না। মানু‌ষের বা‌ড়ি বা‌ড়ি কাজ ক‌রে তিন সন্তান‌কে লালন প‌ালন কর‌ছে। সে অন‌্য এক মে‌য়ের সা‌থে পর‌কিয়ায় জ‌ড়িত তাই আমার বোন‌কে বা‌ড়ি থে‌কে তাড়া‌তে তার ৪ ভাই‌দের দি‌য়ে মারধর ক‌রে।

Model Hospital

এ বিষ‌য়ে থানায় মামলার প্রস্তু‌তি চল‌ছে ব‌লে জানায় হামলার শিকার প‌রিবার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital