শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

নবনির্বাচিত এমপি ইঞ্জি. মমিনুল হককে হাজীগঞ্জ প্রেসক্লাবের শুভেচ্ছা

যারা বিচারের নামে প্রতিষ্ঠান খুলে বসেছেন, তাদেরকে সতর্ক করে দিচ্ছি : ইঞ্জি. মমিনুল হক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম
যারা বিচারের নামে প্রতিষ্ঠান খুলে বসেছেন, তাদেরকে সতর্ক করে দিচ্ছি : ইঞ্জি. মমিনুল হক

হাজীগঞ্জ প্রেসক্লাবের পক্ষথেকে চাঁদপুর-৫ আসনের নব নির্বাচিত এমপি ইঞ্জি. মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। (১৪ ফেব্রুয়ারী) শনিবার দুপুরে সোনাইমুড়ী সাংসদের ব্যবসায়ীক কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের নেতৃত্বে ইঞ্জি. মমিনুল হককে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় ইঞ্জি. মমিনুল হক বলেন, আগামি এক মাসের মধ্যে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে উপজেলা পর্যায়ে বিশেষ করে বাজার এলাকায় মাদক, ইভিটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও দখলদারের নিয়ে কাজ করতে চাই। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। বিশেষ করে যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত এবং ইভটিজিং ও কিশোর গ্যাং নেতৃত্বে যারা রয়েছেন, তা নাম-ঠিকানা দিন।

তিনি বলেন, সাব-রেজিস্ট্রার অফিস, ভূমি অফিস, ইঞ্জিনিয়ার অফিস, উপজেলা পরিষদ ও পৌরসভায় যেনো দুর্ণীতি না থাকে। সেখানে যেনো কোন মানুষ হয়রানি শিকার না হয়। এসব প্রতিষ্ঠানে যারা দালালির সাথে জড়িত তারা অনেকেই চিহ্নিত। এছাড়া সালিশি বৈঠকের নামে মানুষ যেনো প্রতারিত ও ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হবে। যারা বিচারের নামে প্রতিষ্ঠান খুলে বসেছেন, তাদেরকে সতর্ক করে দিচ্ছি।

Model Hospital

নব-নির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হক আরো বলেন, মুক্তিযোদ্ধা ও হাজীগঞ্জ প্রেসক্লাবের জন্য নির্ধারিত স্থানে স্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হবে। ধারাবাহিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি আমি গুরুত্বের সাথে শিক্ষা, স্বাস্থ্য ও হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে কাজ করতে চাই। কাউকে অন্যায়ভাবে হয়রানি কিংবা ক্ষতিগ্রস্ত করা যাবে না। কেউ অপরাধী হলে বিচার নিশ্চিত করা হবে।

এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, কার্যকরি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, সদস্য কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ, সম্মানিত সদস্য মোহাম্মদ কামাল হোসেন, সাইফুল ইসলাম সিফাত, জহিরুল ইসলাম জয়, পর্যবেক্ষক সদস্য জাহিদ হাসান, সংবাদকর্মী মজিবুর রহমান রনি প্রমুখ। শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৪০৪ ভোেট জয়লাভ করেন ইঞ্জি. মমিনুল হক। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৯ হাজার ৭৪৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।