বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বীমা মানুষের শারীরিক ও অর্থনৈতিক নিরাপত্তা বিধান করে; মেজর রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৪:২৮ পিএম
বীমা মানুষের শারীরিক ও অর্থনৈতিক নিরাপত্তা বিধান করে; মেজর রফিকুল ইসলাম
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১-মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ কমপ্লেক্স ও মিলনায়তনে দিবসটি উপলক্ষে রেলি ও আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ওই দিন শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে  টেলিকনফারেন্সে ভার্চুয়াল প্রোগ্রামের যুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের ভূষিত, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং পরিকল্পনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, উন্নত বিশ্বে বীমা পদ্ধতি মানুষের আর্থিক ও শারীরিক নিশ্চয়তা প্রদান করল আমাদের দেশে সেভাবে এটি এখনও প্রতিষ্ঠিত হয়ে উঠেনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বীমা আইন  সংস্কার করে সাধারণ মানুষের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দিয়েছে। মানুষ এখন বীমার সুবিধা গ্রহণ করে উপকৃত হচ্ছে। তবে মাঠে কাজ করা কোম্পানিগুলো এটির সুফল সম্পর্কে প্রচার প্রচারণা চালালে এটির ব্যাপকতা আরো বৃদ্ধি পাবে।
তিনি জাতীয় সংসদের এ বিষয়ে স্বাস্থ্য বীমার যে প্রস্তাব দিয়েছিলেন সেটি বাস্তবায়ন হলে জনগণ বেশি উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  জহিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান। বক্তব্য রাখেন,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইনচার্জ জামাল হোসেন,  পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইনচার্জ কাজী তাওহিদুল ইসলাম, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইনচার্জ এনামুল হক।
আলোচনা সভা শেষে বীমা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital