বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে নৌপুলিশের অভিযানে জাটকা নিধনের অপরাধে আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৪:৪৫ পিএম
হাইমচরে নৌপুলিশের অভিযানে জাটকা নিধনের অপরাধে আটক ১
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে নৌ-পুলিশের অভিযানে মেঘনা নদীতে জাটকা নিধনের প্রস্তুতিকালে ১ অসাধু জেলেকে আটক করা হয়েছে।
১ মার্চ মঙ্গলবার ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলে হিজলা এলাকার মোতাহার সরদারের ছেলে আলতাফ সরদার(৩২)।
নীলকমল নৌ-পুলিশ সূত্রে জানাযায়, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল ২ মাস নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ সময়ের প্রথম দিনে নীলকমল নৌ-পুলিশ আইসি হোসেন সরকারের নেতৃত্বে মেঘনায় অভিযান পরিচালনা করেন নৌ-পুলিশ এসআই স্বপন কুমার দাসসহ সঙ্গীয় ফোর্স। অভিযান চলাকালীন সময়ে হাইমচর ইউনিয়নের চর জানপুর গ্রামের মেঘনা নদী থেকে জাটকা নিধনের প্রস্তুতির সময় ২ হাজার মিটার জাল, একটি নৌকাসহ বহিরাগত একজন জেলেকে আটক করে নীলকমল নৌ-পুলিশ । আটককৃত জেলে আলতাফ সরদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দেয়া হয়।
নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি আইসি মো. হোসেন সরকার জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের প্রথম দিনে জাটকা নিধনের প্রস্তুতিকালে এক জেলেকে আটক করেছি। আটককৃত জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দেয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital