বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ১৬ বোতল বিদেশী মদ ও ৭ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ মার্চ, ২০২২, ৪:৩৬ পিএম
হাজীগঞ্জে ১৬ বোতল বিদেশী মদ ও ৭ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্ধ

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে বিদেশি মদ ও গাঁজা সহ প্রাইভেট জব্দ। মাদক ব্যাবসায়ীর পলায়ন। কে এই মাদক ব্যবসায়ী। হাজীগঞ্জে তার সাথে কারা জড়িত খুঁজছে পুলিশ?

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন কংগাইশ এলাকায় নবাগত অফিসার ইনচার্জ সৈয়দ জোবাইরের এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৩ বোতল রয়েল স্টেজ বিদেশি মদ, রয়েল গ্রীন ৩ বোতল ও ৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা প্রাইভেটকার রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দকৃত প্রাইভেট ঢাকা মেট্রো খ-১২-৬৯৪২।

অভিযানে ওই সময় হাজীগঞ্জ থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল, এসআই মিসবাহ্, এসআই ইউনুস, এএসআই রেজাউল করিম, এএসআই দিলীপ দাস, এএসআই দীমান, এএসআই মজির মদ্দিন অভিযানে অংশগ্রহণ করেন।

Model Hospital

তবে এ ঘটনায় এখনো কাউকেই আটক করা হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital