সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

তরপুরচণ্ডীতে কেন্দ্রীয় ঈদ জামাত বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:০৬ পিএম
তরপুরচণ্ডীতে কেন্দ্রীয় ঈদ জামাত বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

​চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় জামাত সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও তরপুরচণ্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী এই ঈদ জামাত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
​

শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ‘কেন্দ্রীয় ঈদ জামাত বাস্তবায়ন কমিটি’র সদস্যদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন ঈদের জামাতকে সুশৃঙ্খল করতে প্যান্ডেল নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা এবং মুসল্লিদের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​উক্ত ঈদ জামাত বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন তরপুরচণ্ডী ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসান। তিনি বলেন​”ঈদ মানেই আনন্দ এবং ভ্রাতৃত্বের মিলনমেলা। আমাদের তরপুরচণ্ডীর এই ঐতিহ্যবাহী ঈদ জামাত যেন বরাবরের মতো সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য আমরা নিরলস কাজ করছি। আমি এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লিদের এই জামাতে অংশগ্রহণের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।”

Model Hospital

​সভায় উপস্থিত বক্তারা জানান, প্রতি বছরের ন্যায় এবারও বিশাল এই ঈদগাহ ময়দানে কয়েক হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠের সংস্কার কাজ ও আনুষঙ্গিক প্রস্তুতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।এসময় উপস্থিত ছিলো কেন্দ্রীয় ঈদ জামাত বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ আমিন হোসেন রাজু,কামাল সরদার,শফিউদ্দীন বন্ধুকশী
আলমগীর বন্ধুকশী,ইকবাল সরদার,

কামাল গাজী,আলম গাজী,আইয়ুব আলী খন্দকার,রোমান পাটোয়ারী, গাজী মোঃ ইমাম হাসান,তুহিন বন্ধুকশী,সজিব বন্ধুকশী,সালাউদ্দিন গাজী,রহমান গাজী,লিয়ন খানসহ মুসল্লীরা।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’