বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মাদরাসার নামে জোর করে জমি দখলের চেষ্টায় আদালতের নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ মার্চ, ২০২২, ৫:৫২ পিএম
মতলব উত্তরে মাদরাসার নামে জোর করে জমি দখলের চেষ্টায় আদালতের নিষেধাজ্ঞা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার মোহনপুর আল হেরা মহিলা মাদরাসার নামে জোর করে জায়গা দখলের চেষ্টা চলছে। এ অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী উপজেলার মোহনপুর ফতুয়াকান্দি গ্রামের সেকুল ইসলাম নাদিম মিয়াজীর স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করান।

ফাতমা জানান, ৬৮ নং মোহনপুর মৌজার ৬২ হালে, সিএস ৯৬০ ও এসএ ফতিয়ান ১১০১ হালে, ৪০১/৪০২ নং চুড়ান্ত বিএস ১৫৬, সাবেক ১৩৩৫ সাবেক ৬২৭ দাগে জমির পরিমান ৪৪ শতাংশ। এতে অংশীদার ৯ জন। এর মধ্য এক অংশীদার রাজিয়া সুলতানা অন্য জমি থেকে বেশি বিক্রি করায় এই দাগে পাবে মাত্র ৪ শতাংশ। কিন্তু ২০১৫ সালে মোহনপুর আল হেরা মহিলা মাদ্রাসার কমিটির লোকজন রাজিয়া সুলতানা সাড়ে ৮ শতাংশ জমি বিক্রয় করে। পরে কমিটির লোকজন পরে তা মাদ্রাসার নামে ওয়াকফ করে দেয়। প্রকৃত পক্ষে রাজিয়া সুলতানা ৪ শতাংশের মালিক।

গত ৩১ জানুয়ারী মাদ্রাসার পক্ষের কাজী শরীফ, আনোয়ার হোসেনসহ ১৬ জন জোর করে আমাদের মারধর করে জায়গা দখলের চেষ্টা করে ১২ শতাংশ জমি দখল করার চেষ্টা করছে ।

Model Hospital

সালাউদ্দিনসহ অন্যান্য অংশিদাররা বলেন, মাদ্রাসা যার কাছ থেকে জমি ক্রয় করছে সেই ক্রয় সঠিক নয়, তাছাড়া তারা আরো বেশি জায়গা দখল করে আছে।

এ বিষয়ে কাজী শরীফ বলেন, আমরা যতটুকু ক্রয় করেছি ততটুকুই দখলে আছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital