শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশনার পরিপন্থী কোন কথা অনুসরণ করা যাবে না : জামায়াত সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:২২ পিএম
আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশনার পরিপন্থী কোন কথা অনুসরণ করা যাবে না : জামায়াত সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর

১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

০৭মার্চ শনিবার বিকেলে শহরের নতুন বাজার ডিএন উচ্চ বিদ্যালয় হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান। তিনি বলেন, “পবিত্র রমজান আমাদের এমন শিক্ষা দেয়, যেখানে আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশনার পরিপন্থী কোনো কথা—যেই বলুক না কেন—তা অনুসরণ করা যাবে না। একজন প্রকৃত মুমিন আল্লাহর বিধানকেই সর্বোচ্চ মানদণ্ড হিসেবে গ্রহণ করে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন, জেলা জামায়াতের নেতা সাবেক জিপি এডভোকেট শেখ আবুল খায়ের মোহাম্মদ সালেহ, শহর জামায়াতের সেক্রেটারী বেলায়েত হোসেন।

Model Hospital

তিনি আরও বলেন, “রমজান কেবল না খেয়ে থাকার নাম নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজকে অন্যায়-অসত্য থেকে মুক্ত করার এক অনন্য প্রশিক্ষণ। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহভীতি প্রতিষ্ঠিত হলে ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।” তিনি তরুণ সমাজকে ইসলামের আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান এবং নৈতিক অবক্ষয় রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

১০ নং ওয়ার্ড জামাতের আমির গোলাম মাওলার সভাপ্রধানে বদর দিবসের তাৎপর্য উল্লেখ করে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা ওলামা মাশায়াখের সভাপতি ছোহাইল আহমেদ চিশতী। ১০ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আবুল হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন  জামায়াত নেতা আবু ইউসুফ মোহাম্মদ দুলাল ঢালী। আলোচনা সভা ও ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোম্পানি ঘাট জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হামিদ।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ড জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জামায়াত নেতা ফরহাদ আলম, আলাউদ্দিন ঢালী, আবু সাঈদ শামীম, হাফেজ ইব্রাহিম,মোঃ মারুফ পাটোয়ারী, মাওলানা আবুল কালাম, মাওলানা শাহাদাত বিন আলী, মাসুদ রানা, হাবিব গাজী, জহির খান, মোঃ শাহাদাত (শ্রমিক কল্যাণ), আমিন বেপারী, ফরহাদ গাজী, হাফেজ ইমরান হোসাইন,ফজলে রাব্বি, ডাঃ মহিউদ্দিন,মোঃ ফারুক পাটোয়ারী, রুম্মান পাটোয়ারী, জাকারিয়া সাইমুম, মোঃ মাইনু প্রমুখ।

তিনি আরো বলেন, বদরের শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে জীবন উৎস্বর্গ করতে দ্বিধাবোধ না করা। বদরের যুদ্ধে অংশগ্রহনকারী সেই ৩১৩ সাহাবী যেভাবে ইসলাম ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে লড়াই করে ইসলামের বিজয় অর্জন করেছে একইভাবে আমাদেরকে নব্য জালেমদের হাত থেকে জাতিকে রক্ষা করে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।