বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সুন্নী মহাসম্মেলন এর প্রস্তুতি সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ২:৪০ পিএম
মতলব উত্তরে সুন্নী মহাসম্মেলন এর প্রস্তুতি সম্পন্ন

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আগামি ৬ই মার্চের সুন্নী মহাসম্মেলন এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার সিনিয়র সভাপতি অধ্যক্ষ মাওলানা ওয়ালি উল্লাহ সরকার।

সভায় উপস্থিত ছিলেন- ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক জনাব শরিফ উল্লাহ দর্জি, সাংগঠনিক সম্পাদক মুফতি শাহ জালাল সিদ্দিকী, অর্থ সম্পাদক হাফেজ কামরুল হাসান, মাওলানা শাহ জালাল শরীফ, মাওলানা ফয়সাল আহমদ, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত পৌরসভা শাখার সেক্রেটারি নকিব উদ্দিন বেপারি, কোষাধ্যক্ষ হাফেজ সাইফুল ইসলাম কাদরী, আহম্মদ দর্জি, শফিকুল ইসলাম, ইমাম হোসেন মিন্টু আরো নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে ৬ মার্চ সুন্নী মহাসম্মেলন এর প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পূন্ন মোসসিরে কুরআন আল্লামা আবুল কাশেম নুরী চট্টগ্রাম, মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামায়াত।

প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পূন্ন আল্লামা আ.ন.ম. মাসউদ হোসাইন আলক্বাদেরী।
প্রধান আকর্ষণ- তারুণ্যের অহংকার সুমিষ্টবাসী, সারা বাংলার পরিচিত মুখ মুফতি জয়নাল আবেদীন কাদরী চট্টগ্রাম।
প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক জনাব আবদুল হাকিম মিয়াজী ঢাকা।

Model Hospital

সভাপতিত্ব করিবেন, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি, হাশিমপুর দরবারের পীর সাহেব অধ্যক্ষ শায়খ আশফাক আহমদ। আরজগুজার আল্লামা মুফতি আহমদ উল্লাহ।

সেক্রেটারি ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখা, পরিচালনায় মুফতি শাহ জালাল সিদ্দিকী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital