শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ১:৪৬ পিএম
চাঁদপুরে জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় পোশাক পরা বন্ধের হুমকী, সংখ্যালঘু নির্যাতন এবং পারিবারিক আইন পরিবর্তনের পাঁয়তারার প্রতিবাদে চাঁদপুরে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৪ মার্চ শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোট চাঁদপুর জেলা শাখার আয়োজনে শহরের শপথচত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশব্যাপী একযোগে এই মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ‘ সম্প্রতিক সময়ে একটি সাম্প্রদায়িক মহল কর্তৃক প্রকাশ্যে দেশের হিন্দু নারীদের শাখা-সিদুর ও হিন্দু পুরুষদের ধুতি ও পৈতা পরা বন্ধ করে দেওয়ার হুমকী দেয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘু হিন্দু নির্যাতন চলমান রয়েছে। এছাড়া হিন্দু ধর্মীয় পারিবারিক আইন পরিবর্তনের পাঁয়তারার চলছে। আমরা এইসব অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Model Hospital

বক্তারা বলেন, সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ বসবাস এবং পারস্পরিক সম্প্রীতির চেতনাকে ধারণ করেই আমাদের দেশ স্বাধীন করা হয়েছে। অথচ একটি সাম্প্রদায়িক মহল সেই শান্তি-সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এ বিষয়ে আমরা সরকারের দৃষ্টি কামনা করছি।

মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক রঞ্জীত রায় চৌধুরী, সদস্য সচিব কানু দত্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপন কুমার রায়, যুগ্ম আহ্বায়ক ডা. বাবুল, নিতাই চন্দ্র মন্ডল, সাগর কৃত্তনিয়া, সিনিয়র সদস্য সচিব দীপক রায়, লিটল সরকার, কার্যক্ররী সদস্য বাপ্পি চন্দ্র দাস, রতন সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট চাঁদপুর জেলা সভাপতি রাজিব চন্দ্র সাহা, শাহরাস্তি উপজেলা শাখার আহ্বায়ক শুভ্রত চৌধুরী, হাজীগঞ্জ উপজেলার আহ্বায়ক কনক সাহা, বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি রতন চন্দ্রদাস প্রমুখ।

এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু যুব, ছাত্র মহাজোটের সকল সদস্য এবং লোকনাথ গীতা প্রচার সংঘের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital