রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সুলতানা ফিলিং স্টেশনে তেল বিক্রি শুরু: স্বস্তিতে চালকরা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:৫৬ পিএম
কচুয়ায় সুলতানা ফিলিং স্টেশনে তেল বিক্রি শুরু: স্বস্তিতে চালকরা

সুলতানা ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকরা পাম্প থেকে লাইনে দাড়িয়ে তেল সংগ্রহ করছেন।

​দীর্ঘ ১ দিন বন্ধ থাকার পর চাঁদপুরের কচুয়া উপজেলার গুরুত্বপূর্ণ সুলতানা ফিলিং স্টেশনে পুনরায় জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর থেকে পাম্পটিতে ডিজেল ও অকটেন সরবরাহ স্বাভাবিক হওয়ায় দীর্ঘ ভোগান্তি শেষে স্বস্তি ফিরেছে বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেল চালকদের মাঝে।

​জানা যায়, যান্ত্রিক ত্রুটি ও সরবরাহজনিত সমস্যার কারণে গত মঙ্গলবার থেকে পাম্পটিতে জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ ছিল। গৌরীপুর কচুয়া-হাজীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের অন্যতম প্রধান এই ফিলিং স্টেশনটি বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন বাস, মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাকের চালকরা। অনেক চালককে বাধ্য হয়ে দূর-দূরান্তের পাম্পে গিয়ে তেল সংগ্রহ করতে হয়েছে, যা তাদের সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিয়েছিল।

​আজ দুপুর থেকে তেল বিক্রি শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়লে পাম্প এলাকায় ভিড় করতে থাকেন চালকরা। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তেল সংগ্রহ করতে দেখা গেছে তাদের। পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং গ্রাহকরা নিয়মিত সময়ের মতোই সেবা পাবেন।

মোটরসাইকেল কবির হোসেন জানান, “কাল থেকে তেল না পেয়ে চলাচলে খুব সমস্যায় ছিলাম। আজ সুলতানা পাম্পে তেল পাওয়া যাওয়ায় খুব উপকার হলো। বাড়তি দূরত্বে যাওয়ার ঝামেলা এখন আর নেই।”

Model Hospital

সুলতানা ফিলিং স্টেশন ম্যানেজার এনামুল হক বলেন, ভবিষ্যতে এ ধরনের সাময়িক সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয়। ডিপো থেকে ২হাজার ৫ শত লিটার অকটেন ও ৪ হাজার ৫ শত লিটার ডিজেল দেওয়া হয়েছে। আমরা মোটরসাইকেল  প্রতি ১২০  টাকা ধরে ২০০ টাকার তেল দিচ্ছি এবং বিভিন্ন যানবাহনে তেল দেওয়া অব্যাহত রয়েছে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।