সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:০২ পিএম
কচুয়ায় ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন উপজেলা ছাত্রদল।

পবিত্র ঈদুল ফিতরের পরবর্তীতে নেতাকর্মীদের সাথে দলীয় সিদ্ধান্ত মোতাবেক কচুয়া উপজেলা ছাত্রদলের দায়িত্বশীলরা গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ নাউলা অস্থায়ী বিএনপির কার্যালয়ে ইউনিয়নের ছাত্রদলের সকল সকল নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কর্মীদের সাথে কুশল বিনিময়, ঈদ শুভেচ্ছা, নেতাকর্মীদের খোঁজখবর এবং খাবারের আয়োজন ও মতবিনিময় করেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট রইশ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সাক্কু। অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম। শুভেচ্ছা বিনিময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউসার হোসেন, পৌর ছাত্রদলের সাবেক  সাধারণ সম্পাদক ইমাম হোসেন, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের ইউনিয়ন সভাপতি মোঃ বোরহান মির্জা প্রমুখ ।
এ সময় ইউনিয়ন  ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদুল্লাহসহ ছাত্রদলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে উপজেলা ছাত্রদল ইউনিয়ন ছাত্রদলের উদ্দেশ্যে বলেন “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নেতাকর্মীদের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।