শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ মার্চ, ২০২২, ১:৪৩ পিএম
ফরিদগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

এস. এম ইকবাল : সারা দেশের মতো চাঁদপুরের ফরিদগঞ্জেও তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য-মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

৫ জানুয়ারী শনিবার সকালে ফরিদগঞ্জ পৌর সদরস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহাম্মেদ মানিক।

প্রধান অতিথি বক্তব্যে শেখ ফরিদ আহাম্মেদ মানিক বলেন, এই মুহূর্তে দরকার নিরপেক্ষ সরকার। দ্রব্যমূল্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনদিন বাড়ছেই। সরকারের কোনো মাথা ব্যথা নেই। মেঘা প্রজেক্টের মাধ্যমে তারা মেঘা মেঘা দুর্নীতি করে। এই পেটুয়া সরকার প্রধান যদি নিজের টাকায় বাজার করতেন, তাহলে বুঝতেন দ্রব্যমূল্যের কী হাল। বাংলার জনগণ আজ দ্রব্যমূল্যের চাপে পিষ্ট। আমরা জনগণকে সাথে নিয়ে এই জুলুমবাজ সরকারের পতন নিশ্চিত করতে সকলে ঐক্যকদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে থাকবো।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মজিবুর রহমান দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটওয়ারী, সদস্য সচিব কাউন্সিলর আমিন মিজি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জু ছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং ছাত্রদলের কয়েকশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital