সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কাল চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মহান স্বাধীনতার গল্প, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:৫৬ পিএম
কাল চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মহান স্বাধীনতার গল্প, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে আজ ২৮ মার্চ ২০২৬ খ্রি. শনিবার সকাল ৯.৩০ মিনিটে প্রেস ক্লাব মিলনায়তনে (তৃতীয় তলায়) চিত্রাঙ্কন, আবৃত্তি, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ছড়া, মুক্তিযুদ্ধের কবিতা ও গল্প বলা প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়েছে।
ওইদিন বিকেল ৩টায় উক্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রতিযোগিতার বিষয়:
১. চিত্রাঙ্কন : ‘ক’ বিভাগ: শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (জাতীয় পতাকা), ‘খ’ বিভাগ: চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (আমার দেখা স্বাধীনতা), ‘গ’ বিভাগ: ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (মহান মুক্তিযুদ্ধ)
২. আবৃত্তি প্রতিযোগিতা: ‘ক’ বিভাগ: শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (স্বাধীনতার যে কোন ছড়া), ‘খ’ বিভাগ: চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (মুক্তিযুদ্ধের কবিতা), ‘গ’ বিভাগ: ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (মুক্তিযুদ্ধের কবিতা)।
৩. স্বাধীনতার গল্প বলা (২ মিনিট): ‘ক’ বিভাগ: ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি (নিজ পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প),  ‘খ’ বিভাগ: ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি (নিজ পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প), চাঁদপুর প্রেস ক্লাবের এ সুন্দর আয়োজনে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এ বিষয়ে সার্বিক যোগাযোগ: এম আর ইসলাম বাবু, আহবায়ক, মোবাইল নম্বর ০১৯৮১২৪০৪০৮

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।