সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বড় ভবানীপুর নুরুল ইসলাম মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:১৫ পিএম
বড় ভবানীপুর নুরুল ইসলাম মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
​উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো বড় ভবানীপুর নুরুল ইসলাম মেম্বার স্মৃতি স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার   যুব সমাজের  উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে এলাকার ফুটবল প্রেমীদের ঢল নামে।
​প্রধান অতিথির বক্তব্য ​উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন আশরাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেন ইমাম মুন্সী। তিনি বলেন ​মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নুরুল ইসলাম মেম্বার সাহেবের মতো একজন সমাজসেবকের স্মৃতিতে এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।  আমি সবসময় বড় ভবানীপুর গ্রামের মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও আপনাদের সেবা করার সুযোগ চাই।
​টুর্নামেন্টের ফাইনালে আতঙ্ক একাদশ কে হারিয়ে  কুমিল্লা একাদশ  চ্যাম্পিয়ন হয়।
 খেলার পর বিজয়ী ও  দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় স্থানীয় ক্রীড়ানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরই এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।