শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কচুয়ায় নাউলা সপ্রাবি’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:১৮ পিএম
কচুয়ায় নাউলা সপ্রাবি’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

কচুয়ায় নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ৮২নং নাউলা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  আনন্দঘন পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের পুরো প্রাঙ্গণ।
শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে  প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও  মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল নাহার বেবী।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানে আহ্বায়ক ইসমাইল জাবি উল্লাহ সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা লেখক, কলামিস্ট শরিফুল হক শাহজীর পরিচালনায় অনুষ্ঠানে দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। একে অপরের সঙ্গে কুশল বিনিময় এবং স্মৃতিরোমন্থনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। পুরোনো বিদ্যালয়ে ফিরে সবাই যেন হারিয়ে যাওয়া কৈশোরের স্মৃতি নতুন করে ফিরে পান এবং পুরোনো বন্ধুত্বে আবারও প্রাণ ফিরে আসে।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য, শিক্ষকদের সম্মাননা প্রদান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজন দিনব্যাপী খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, বন্ধুত্বের মধ্যে ফটো শেয়ার, বন্ধুত্বের মধ্যে একে অপরের মধ্যে তাদের জীবনের দুঃখ সুখের আলাপ আলোচনা, হাসি আড্ডায় মেতে উঠে।‎
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরফুদ্দিন মিঞা, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম মৃধা,বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ ভান্ডারী,রহিমানাগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনির, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,উপজেলা বিএনপির সদস্য মোঃ আনোয়ার হোসেন,নাউলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মাসুদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক বাবুল সরকার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল হক শাহজী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উপজেলা বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক জাকির হোসেন সুমন, যুব দলের সহ সাধারণ সম্পাদক মামুন মিয়াজী, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, এলাকার গুণীজন,রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, এলাকার গুণীজন ও বিভিন্ন অতিথিকে সংবর্ধনা প্রদান করা হয়।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।