সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

জেলা প্রশাসককে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের বিদায়ি সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ পিএম
জেলা প্রশাসককে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের বিদায়ি সংবর্ধনা

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মোঃ জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকারকে বিদায়ি সংবর্ধনা দিচ্ছেন সংগঠনের নেতৃবৃন্দ।

‎‎চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারকে বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। ‎

সংগঠনের সভাপতি ও স্টার নিউজের স্টাফ রিপোর্টার কাদের পলাশ ও সাধারণ সম্পাদক ও এখন টিভির স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের এর নেতৃত্বে বিদায়ি জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকারকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় সকল টেলিভিশন সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ি জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকারকে নতুন কর্মস্থলে শুভকামনা জানান সংগঠনের সভাপতি ও সাধারণ
সম্পাদক।
‎

Model Hospital

জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন চাঁদপুর টেলিভিশন ফোরামের সাবেক সভাপতি ও আর টিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী, চ্যানেল ২৪ এর প্রতিনিধি আল ইমরান শোভন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন প্রতিনিধি রহিম বাদশা, এস এ টিভির প্রতিনিধি জিএম শাহীন, এটিএন নিউজের প্রতিনিধি বিল্লাল ঢালী, গ্লোবাল টিভির প্রতিনিধি সুজন আহমেদ,চ্যানেল এস এর প্রতিনিধি মাসুদ বেপারী, নাগরিক টিভির প্রতিনিধি রিয়াজুর রহমান রানা।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।