শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রবাসীর স্ত্রীর উপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:৫২ পিএম
কচুয়ায় প্রবাসীর স্ত্রীর উপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী স্ত্রীর উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে কাদলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী স্ত্রীর উপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে ওই গ্রামের দক্ষিণ পাড়ার কবিরাজ বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কাদলা গ্রামের মৃত গফুর মিয়ার মেজো ছেলে প্রবাসী বাবুল হোসেন ও তার ছোট ভাই জাকির হোসেনের সাথে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে শাশুড়ি ও বউয়ের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।

প্রবাসী স্ত্রী কুলসুমা বেগম জানান, আমার স্বামী প্রবাসে থাকার কারণে দেবর জাকির হোসন, তার স্ত্রী জুলেখা বেগম,শাশুড়ি রাশেদা বেগম ও ভাসুর সোলাইমান একাধিক বার আমার ওপর হামলা ও নির্যাতন করেছেন। স্বামী দেশে না থাকায় আমাকে বাড়িতে থাকতে দেয়নি তারা। আজ সকালে আমি বাড়িতে আসলে হঠাৎ আমার শাশুড়ি আমাকে উশৃংখল ভাষায় গালিগালাজ করেন। আমি প্রতিবাদ করলে দেবর জাকির হোসেন, তার স্ত্রী জুলেখা বেগম ও শাশুড়ি রাশেদা বেগম আমার উপর অতর্কিত হামলা করেন।

আমাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে নীলা-পোলা জখম করে আমার শরীরে থাকা কাপড়-চোপড় টানাহেঁচড়া করে ছিরে ফেলে শ্লীলতাহানি করেন । আমার ডাক চিৎকার শোনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তখন তারা আমাকে ছেড়ে দেয়।

Model Hospital

তিনি আরো জানান,স্ট্যাম্পের স্বাক্ষর জালিয়াতি করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে ন্যায় বিচার দাবি করছি।

বিবাদী জাকির হোসেন জানান, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলে বাড়িতে ঝগড়া হচ্ছে তখন আমি বাড়িতে চলে আসি। আমি এসে দেখি আমার মায়ের সাথে ও বড় ভাইয়ের বউ কুলসুম বেগমের সাথে সাথে মুখে মুখে তর্ক হচ্ছে কোন মারামারি হয়নি এবং আমি তার ওপরে কোন হামলা করিনি।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।