বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ২১শে পদকে ভূষিত গৌতম বুদ্ধকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৪:৪৯ পিএম
চাঁদপুরে ২১শে পদকে ভূষিত গৌতম বুদ্ধকে সংবর্ধনা

গোলাম মোস্তফা : চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একুশে পদক -২০২২ ভূষিত অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ বলেছেন, ডিএন উচ্চ বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমি যখন এ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে এ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। তখনকার সময়ের ছাত্র ও শিক্ষকদের মধ্যে একটি মধুর সম্পর্ক বিদ্যমান ছিলো। সেই সময়ে সত্যিকার অর্থে একজন শিক্ষক ছাত্রকে নিজের সন্তান মনে করে সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখতেন।

তিনি বলেন, আমরা ৩ ভাই এ স্কুল থেকে পড়াশোনা করে এসএসসি পাস করেছি। এই স্কুল আমার প্রানের প্রতিষ্ঠান এটাই আমার আন্তরিকতা এবং আত্নীয়তা এই ভেবেই আমি সব সময় বিদ্যালয়টির মঙ্গল কামনা করি।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শুধু পুঁথিগত বিদ্যা শিক্ষা দিয়ে প্রতিষ্ঠান কে এগিয়ে নেওয়া যাবে না। ছাত্রদের কে সকল ক্ষেএে কাউন্সিলিং করতে হবে। শিক্ষকদের আত্নকেন্দ্রীক বাদ দিয়ে ছাএদের মাঝে বিলিয়ে দেওয়ার আহবান জানান।

অধ্যাপক ড গৌতম বুদ্ধ দাশ গতকাল ৫ মার্চ শনিবার সকালে চাঁদপুর শহরের ডিএন উচ্চ বিদ্যালয় হল রুমে উক্ত বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া তাৎক্ষণিক এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপরোক্ত কথা গুলো বলেন।

Model Hospital

ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুজিত চক্রবর্তীর উপস্থাপনায় সংবধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক ওসমান গনি।

এরপর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা এবং ছাত্রদের পক্ষ থেকে সংবধিত অতিথি কে ফুলেল শুভেচছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুর হোসেন খান, গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি ড. গৌতম বুদ্ধ দাশ কে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবধনা স্বরুপ ক্রেস প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে সংবধিত অতিথি বিদ্যালয়ে স্হাপিত বঙ্গবন্ধু কর্নার ও বিদ্যালয়টি ঘুরে ঘুরে দেখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital