বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ট্রাক্টরের চাপায় স্কুলছাত্র নিহত, স্কুলছাত্রী গুরুতর আহত 

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ মার্চ, ২০২২, ১১:১৪ এম
মতলব উত্তরে ট্রাক্টরের চাপায় স্কুলছাত্র নিহত, স্কুলছাত্রী গুরুতর আহত 
মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ট্রাক্টরের চাপায় রাফি (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জান্নাতী (১৬) নামে আরেকজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত রাফি বৈদ্যনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও আহত জান্নাতী কাশিমনগর গ্রামের আলী হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত রাফি বাইসাইকেল যোগে গজরা বাজারের দিকে যাচ্ছিল। কাশিমনগর এলাকায় আসলে অপরদিক থেকে আসা মালবাহী ট্রাক্টর এসে মুখোমুখি আঘাত হানে। পরে মাথায় গুরুতর জখম হয় তার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। স্বজনরা জানায় সে একটি কিন্ডারগার্টেন স্কুলে ৫ম শ্রেণীতে পড়ে।
ঘটনার সময় রাস্তার পাশে বাড়ি থেকে বের হওয়ার সময় জান্নাতীকেও আঘাত করে ঘাতক ট্রাক্টর। তার ডান পা ভেঙ্গে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে যায়। তবে ট্রাক্টরটি আটক করে স্থানীয় জনতা।
এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনার সুরুতাহাল তৈরি করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।