শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অভিন্ন মানদন্ডে ভূমিকা পালনে জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা মো. মাসুদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ মার্চ, ২০২২, ২:৫৮ পিএম
অভিন্ন মানদন্ডে ভূমিকা পালনে জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা মো. মাসুদ

মতলব উত্তর ব্যুরো : অভিন্ন মানদন্ডে ভূমিকা পালনে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ চাঁদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। তিনি ফেব্রুয়ারি মাসে অভিন্ন মানদন্ডে ভূমিকা পালন করায় জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন।

রোববার (৬ মার্চ) চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ফেব্রুয়ারি মাসের অপরাধমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ এর হাতে শ্রেষ্ঠ কর্মকর্তার ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম (বার)।

ফেব্রুয়ারি মাসে ইয়াবা, মাদক, আসামী আটক ও আইনশৃঙ্খলা’সহ সার্বিক বিষয়ে ভূমিকা রাখায় এ সম্মাননা স্মারক দেয়া হয় বলে জানিয়েছেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ আরো জানান, সকলের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে।

Model Hospital

আগামীতেও এই ধারাবাহিকতা ধরে রাখার যথাসাধ্য চেষ্টা করা হবে। কাজের স্বীকৃতি স্বরূপ এই শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন আমাদের কাজের ক্ষেত্রে ভবিষ্যৎ এ আরও অনুপ্রেরণা যোগাবে। সকল পুলিশ সদস্যদের সমন্বিত প্রচেষ্টার ফলই হচ্ছে আমাদের এই অর্জন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital