শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আ.লীগের নেতাকর্মীদের সাথে মিজানুর রহমানে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ মার্চ, ২০২২, ৩:০৫ পিএম
মতলব উত্তরে আ.লীগের নেতাকর্মীদের সাথে মিজানুর রহমানে মতবিনিময়

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

রোববার (৬ মার্চ) বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সরকার মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক সুসংগঠিত ও শক্তিশালী। তার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা তৃণমূলে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী একত্রিত হয়ে কাজ করতে হবে।

এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি জায়গায় সব ধরণের উন্নয়ন কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। তারই ধারাবাহিকতায় মতলবে সকল উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যাহ দর্জি, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজি, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ ফসরকার, প্যানেল মেয়র আ. মান্নান বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক-সহ সভাপতি মাজহারুল ইসলাম মিজান, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আ. সাত্তার মেম্বার, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার ওয়াদুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, সাবেক পৌর ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিল শাহাদাত হোসেন ঢালী খোকন, সাবেক কাউন্সিল মজিবুর রহমান, শাহিনুর বেপারী, বিল্লাল হোসেন সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রিয়াজ, নুরে আলম মুরাদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সাধারণ সম্পাদক আলী নুর বেপারী, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, পৌর যুবলীগ নেতা নাজমুল খান, ওমর খান, শাহাদাৎ খান, মুছা বেপারী, জামাল হোসেন চৌধুরী, শাহিন আলম, কেরামত সরকার, মিজান বেপারি, মিজান মোল্লা, সাগর প্রধান, ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, পৌর ছাত্রলীগ নেতা নুরে আলম নয়ন, আবু হানিফ অপু, রাজিব, মাকসুদুর রহমান মীম, ইয়ামিন’সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital