বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের হাইমচরে সমন্বয় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ মার্চ, ২০২২, ৩:৪৬ পিএম
চাঁদপুর স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের হাইমচরে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : “চাঁদপুর হবে দেশের গর্ব, আমরা সবাই ঐক্যবদ্ধ” এই স্লোগানে প্রতিষ্ঠিত চাঁদপুর স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর উপজেলা ভিত্তিক সমন্বয় সভা গত শুক্রবার বিকেলে হাইমচর উপজেলার আলগী বাজার আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন সংগঠন এর মোঃ মনির হোসেনের সভাপতিত্বে, উৎসর্গ সংগঠন এর জুবায়ের সায়েম এর উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ তৌফিকুল ইসলাম।

উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর আহবায়ক জনাব কাজী মোসলেহ উদ্দিন মিশু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর সদস্য সচিব জনাব নজির মিয়াজী অপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আবদুর রহমান রিজভীসহ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, চাঁদপুরের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে সমাজকে পরিবর্তন এর লক্ষেই এই এসোসিয়েশন এর উৎপত্তি।

Model Hospital

এসময় সদস্য সচিব মোঃ নজির মিয়াজী অপু তার বক্তব্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহবান করেন এবং এই এসোসিয়েশন সকল সংগঠনের জন্য কি ভুমিকা রাখবে এই বিষয় বিস্তারিত সাবার মাঝে তুলে ধরেন।

এছাড়াও উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর সদস্য শাহ মোহাম্মদ মোজাম্মেল, মেহেদী হাসান হৃদয়,বদলাও সংগঠনের সাধারণ সম্পদক মোঃ তৌফিক,নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থ্যা সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশীদ অপু সহ হাইমচর উপজেলার সমন্বয়ক সভায় যোগদানকারী সংগঠন লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর, উৎসর্গ হাইমচর উপজেলা,মেঘনা একতা যুব সমাজ কল্যান সংস্থা, নবীন সমাজ কল্যান পরিষদ, হৃদয় মানবতা সামাজিক সংগঠন, আলোকিত ভবিষ্যৎ সামাজিক সংগঠন, মানবতার ছোঁয়া সামাজিক সংগঠন, দারুন্নাজাত যুব সংঘ, পশ্চিমচর কৃষ্ণঠপুর আদ-দীন যুব সমাজ, মানব কল্যান সংঘ সহ সকল সংগঠন এর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital